১৫ মার্চ ২০১৪ - ২০:৩০
আফগানিস্তানের দক্ষিন অঞ্চলে বিস্ফোরণ, নিহত ৬

আফগানিস্তানের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, দেশের দক্ষিন অঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে ৬ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

আহলে বাইত (আ.) বার্ত সাংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের হোলমান্দ প্রদেশের মুসা কালয়া অঞ্চলের কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে ঐ বিস্ফোরণের ফলে একটি গাড়ীর সব কয়জন যাত্রী প্রাণ হারায়। গাড়ীতে ২ জন নারী ও ২টি শিশুও ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা প্রায়ই এ ধরনের বিস্ফোরণের মাধ্যমে সামরিক যানবাহনে হামলা চালিয়ে থাকে।

কান্দাহার থেকে এ্যাসোশিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী ৫ই এপ্রিল আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে তালেবান।